ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪০:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চট্টগ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম বদরুল ইসলাম (৫০)। তিনি ভুক্তভোগী শিশুর প্রতিবেশী।

সোমবার (২৭ জুন) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার রুবি গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, শিশুটির মা একটি পোশাক কারখানায় চাকরি করেন। গতকাল শিশুটিকে বাসায় রেখে কারখানায় যান তিনি। রাত ১০টার দিকে বাসায় ফিরে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন, তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পরে মেয়ের সঙ্গে কথা বললে মেয়ে বিষয়টি জানায়। সে ভয়ে কাউকে কিছু বলেনি।

ওসি কামরুজ্জামান আরও বলেন, বিষয়টি পুলিশকে জানানোর পর অভিযান চালিয়ে আসামি বদরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হচ্ছে।