ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২০:০৯:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছড়া//মে ঘ দু পু রে// সারওয়ার-উল-ইসলাম

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ৪ নভেম্বর ২০১৪ মঙ্গলবার | আপডেট: ০৬:১৮ পিএম, ৪ নভেম্বর ২০১৪ মঙ্গলবার

  মেঘদুপুরে ময়ুর পেখম মেলে মেঘকে অভিবাদন দিল ঢেলে মেঘের ফাঁকে সূর্যটা দেয় হাসি মেঘ বলে সেই আলো ভালোবাসি। সূর্য থেকে রোদের কণা নামে ভ্যাপসা গরম শরীর ভিজে ঘামে কে রাখে খোঁজ পাকছে গাছে তাল দূরে কোথাও ডাকছে হরিয়াল। মেঘদুপুরে নেই বৃষ্টির দেখা ময়ুর তবু পুচ্ছ নাচায় একা।