ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৬:৪৯:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বন্যায় সবচেয়ে বেশি মৃত্যু সিলেটে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বন্যায় সবচেয়ে বেশি ৫৫ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ ছাড়া রংপুর বিভাগে পাঁচজন, ময়মনসিংহে ৩১ জন এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্যার কারণে এখন পর্যন্ত বিভিন্ন রোগে ৯ হাজার ৪৯৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৯২ জনের। মৃতদের মধ্যে বজ্রপাতে ১৪ জন, সাপের কামড়ে দুইজন, ডায়রিয়ায় একজন, পানিতে ডুবে ৬৬ জন এবং অন্যান্য কারণে ৯ জনের মৃত্যু হয়েছে।

জেলা হিসেবে সবচেয়ে বেশি ২৭ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। সিলেট জেলায় ১৮ জন, হবিগঞ্জ পাঁচজন, নেত্রকোণায় ১০ জন, জামালপুর ৯ জন, লভীবাজারে পাঁচজন, ময়মনসিংহে পাঁচজন, শেরপুরে সাতজন, কুড়িগ্রামে চারজন, লালমনিরহাটে ও টাইঙ্গাইলে একজন করে মারা যায়।