ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৫:২০:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুকুল বোসের মৃত‍্যুতে শিক্ষামন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২ জুলাই ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস‍্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মৃত‍্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.দীপু মনি।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা প্রকাশ করা হয়।

মন্ত্রী প্র‍য়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত স্ত্রী, ছেলে ও মেয়েসহ পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মুকুল বোস ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সে শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।