আর্মি স্টেডিয়ামে শোকার্ত স্বজনদের অপেক্ষা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:১২ পিএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৫২ পিএম, ২০ মার্চ ২০১৮ মঙ্গলবার
নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ নিতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অপেক্ষা করছেন শোকার্ত স্বজনরা। সেখানে অপেক্ষারত স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। এ দিকে মরদেহবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টারমাক-১ এ অবতরণ করেছে।
জানা গেছে, দুপুর সোয়া ২টায় নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে ২৩ বাংলাদেশি মরদেহ নিয়ে বিমানবাহিনীর একটি কার্গো বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টারমাক-১ এ অবতরণ করেছে। সেখান থেকে মরদেহগুলো নেয়া হবে আর্মি স্টেডিয়ামে। জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে পৌনে ২টায় দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিসহ অন্য স্বজনদের নিয়ে ইউএস-বাংলার একটি বিমান ত্রিভুবন বিমানবন্দর ছেড়ে আসে।
