ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৫:৩৪:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জামালপুরে বৃদ্ধার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২০ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:৩৮ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

জামালপুর জেলায় শরীরে কেরোসিন ঢেলে লিলিফা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে জেলার ইসলামপুর পৌর এলাকার দরিয়াবাদ গ্রামে।

পুলিশ জানায়, নিহত লিলিফা মেয়ের জামাইয়ের বাড়ি দরিয়াবাদ গ্রামে থাকতেন। মঙ্গলবার ভোররাতে তিনি গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান জানান, বৃদ্ধা মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার লাশের পাশ থেকে কেরোসিনের বোতল ও একটি গ্যাসলাইটার উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে ইসলামপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।