ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৩:৩৬:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশে আলোকসজ্জা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশে আলোকসজ্জা বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন জনসংযোগ অধিশাখা থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, লোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’