ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ৩:৩৭:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিদ্যুৎ ব্যবহারে নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২০ পিএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের চলমান লোডশেডিং মোকাবিলায় বিদ্যুৎ ব্যবহারে নতুন বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে এ বিষয়ে জরুরি এক সভায় শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক এক সভা হয়েছে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। বাজার-শপিংমল, মসজিদ-অফিস এবং আদালতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে রাখা যাবে না। আলোকসজ্জা করা যাবে না। দোকানপাট ও শপিংমল তাড়াতাড়ি বন্ধ করতে হবে।

তৌফিক-ই-এলাহী বলেন, বিয়ে-শাদীসহ রাতে যেসব অনুষ্ঠান হয় সেগুলো সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। এ ছাড়া অফিসের কর্ম ঘণ্টা কমিয়ে এনেও বিদ্যুৎ সাশ্রয় করা যেতে পারে।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট শুধু বাংলাদেশে নয়, উন্নত দেশগুলোতেও রয়েছে। জাপানের আয় আমাদের চেয়ে ২০ শতাংশ বেশি। সেখানেও লোডশেডিং হচ্ছে। ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ উন্নত দেশগুলোতেও লোডশেডিং হচ্ছে। সেসব দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে।

চলমান এই লোডশেডিং আগামী সেপ্টেম্বর পর্যন্ত চালিয়ে নিতে পারলে বিদ্যুৎ ঘাটতি অনেকটাই মেটানো সম্ভব হবে বলেও জানান তৌফিক-ই-এলাহী।