ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ০:২২:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজবাড়ীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজবাড়ী শহরের পৌর এলাকার ভবানীপুরের কাহারপাড়া গ্রামে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক যুবকের নাম রিপন শেখ (৩৫)।
গ্রেপ্তারকৃত রিপন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি কাহারপাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।

জানা যায়, শিশুটির মা গৃহপরিচারিকার কাজ করেন। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে শিশুটি ওই বাড়িতে যায়। এসময় তাকে ধর্ষণের চেষ্টা করেন রিপন। বিষয়টি জানার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী তাকে মারধর করে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, শিশুটির বয়স সাত বছর। তাকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্ত যুবককে মারধর করে পুলিশ সোপার্দ করে। অভিযুক্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।