ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ০:১৪:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নোয়াখালীতে টিকটক বানাতে গিয়ে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৩ এএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর চাটখিলে টিকটক ভিডিও ধারণ করার সময় অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত কিশোরীর নাম সানজিদা আক্তার (১১)।

নিহত সানজিদা শিবপুর গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সকলের অজান্তে সানজিদা ঘরের আলমারির উপর উঠে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়ার টিকটক ভিডিও ধারণ করতে যান। তখন অসাবধানতাবশত পা ফঁসকে গেলে আলমারি থেকে পড়ে গলায় ওড়না পেঁচিয়ে গেলে ফাঁস লাগে।

এ সময় দ্রুত তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।