ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৭:৫৫:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গর্ভপাতের অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রে পদযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ১০ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার ফিরে পেতে হোয়াইট হাউজ অভিমুখে হাজার হাজার নাগরিক পদযাত্রা শুরু করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টি ও গ্রেপ্তারের ঝুঁকি উপেক্ষা করে রাজধানী ওয়াশিংটনে জড়ো হয়েছে হাজার হাজার নাগরিক। ‘আমরা ফিরে যাব না’স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা হোয়াইট হাউজে জড়ো হচ্ছে। অনেকে গেটের বাইরে অবস্থান নিয়েছে।

সংগঠকরা বলছেন, গোটা যুক্তরাষ্ট্র থেকে আনুমানিক ১০ হাজার মানুষ জড়ো হয়েছে।

বিক্ষোভকারীদের একজন ৩৩ বছর বয়সী অ্যাটর্নি লরেন পিয়ার্স। তিনি ডালাস থেকে প্রায় ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন।

তিনি বলেন, এ বিষয়টি নিয়ে লড়াই করা ছাড়া আর কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের নিজেদের দেহের বিষয়ে স্বাধীনতা থাকাটা মৌলিক অধিকার। এর জন্য গ্রেপ্তার এবঙ অন্য কোনোরকম ঝুঁকি নিতেও রাজি বলে জানান তিনি।

মাত্র দু’সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দেশব্যাপী গর্ভপাতকে বৈধতা দেয়া ৫০ বছরের পুরোনো ‘রো বনাম ওয়েড’ রুলিং বদলে দিয়েছে। তারপর থেকে যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার আদায়ের দাবি আরও জোরাল হয়েছে।