ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৮ এএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দোকানে বন্দুকধারীর হামলায় ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
স্থানীয় সময় সোমবার ভোর রাতে অঙ্গরাজ্যটির ৪টি সেভেন ইলেভেন স্টোরে এ হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষের দাবি, স্টোরে ডাকাতির চেষ্টার পর গুলি করেছে বন্দুকধারীরা।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন একজনের ব্যাপারে অনুসন্ধান করছে বলে জানায় পুলিশ। ৪টির মধ্যে ৩টি হামলার সাথে ওই ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার দিন জাতীয় সেভেন ইলেভেন ব্রান্ড তাদের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছিল।
