দক্ষিণ আফ্রিকার দু’টি বারে গুলিতে ২০ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৩ জুলাই ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার দু’টি বারে গুলিবিদ্ধ হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত আরো একজন মঙ্গলবার হাসপাতালে মারা গেছে। ফলে এ ঘটনায় মোট মৃত্যু হলো ২০ জনের। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
জোহানেসবার্গের অদূরে সোয়েটা শহরতলীর একটি বারে রোববার ভোরে গুলিতে ১৫ জন প্রাণ হারায়, ওই ঘটনায় আহত আরো একজন গতকাল মারা গেলে সেখানে মৃতের সংখ্যা ১৬ জনে দাঁড়ায়।
অপর ৪ জনের মৃত্যু হয় শনিবার কাওয়াজুলু-নাটাল প্রদেশের পূবাঞ্চলীয় শহর পিটারমারিজবার্গের টাভার্ন এলাকায়। এখানে দুই ব্যক্তি ক্রেতাদের ওপর নির্বিচারে গুলি চালালে এই ৪ জন নিহত হয়।
