ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৫:৫৯:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বামী আবিদের পাশেই চিরনিদ্রায় আফসানা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:২৬ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার | আপডেট: ০৯:৪৫ পিএম, ২৪ মার্চ ২০১৮ শনিবার

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আফসানা খানম। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় বনানীর সামরিক কবরস্থানে ক্যাপ্টেন আবিদ সুলতানের কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়েছে। এর আগে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় আবিদ-আফসানা দম্পতির একমাত্র সন্তান তামজিদ বিন সুলতান মাহি ও পরিবারের অন্যান্য সদস্যরাসহ স্থানীয় বসিন্দা উপস্থিত ছিলেন।

শুক্রবার দুপুরে স্বজনদের শেষবারের মতো দেখানোর জন্য ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের আইসিইউ থেকে আফসানার মরদেহ তার উত্তরায় বাসায় নিয়ে যাওয়া হয়। 

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফসানা। প্লেন দুর্ঘটনায় আবিদ সুলতানের মৃত্যুর পর তার শোকে গত ১৮ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর থেকে আফসানা এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।