ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ০:২৯:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশে যেসব ক্রিম নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সৌন্দর্যের প্রতি জন্মগত আকর্ষণের জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করেন অনেকেই। কিন্তু অনেক ক্রিম আছে যেগুলোর ব্যবহারে ত্বকে চুলকানি, ব্রণসহ ক্যানসারের মত সমস্যা হতে পারে। ক্ষতিকর এমন ১৭টি ক্রিমের তালিকা দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই।

ক্রিমগুলো বাজারে বিক্রি না করতে সতর্কতা জারি করেছে সংস্থাটি। সম্প্রতি বিএসটিআইয়ের পরিচালক (সিএম) নূরুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআই কর্তৃক খোলাবাজার থেকে বিভিন্ন ধরনের ত্বক ফর্সাকারী স্কিন ক্রিমের নমুনা সংগ্রহ করে। বিএসটিআইর ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষণ শেষে নমুনায় মাত্রাতিরিক্ত মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মার্কারি ও হাইড্রোকুইনোনের উপস্থিতি পাওয়া গেছে।

দেশে উৎপাদিত, অবৈধভাবে বিদেশ থেকে আনীত ও দেশীয় বাজারে বিক্রিত নিম্নোক্ত স্কিন ক্রিমগুলো হলো-

গৌরী কসমেটিকস (প্রা.) লিমিটেড -পাকিস্তান, এস অ্যান্ড জে মার্কেটিং কোং -পাকিস্তান, কিউ. সি. ইন্টারন্যাশনাল- পাকিস্তান, ক্রিয়েটিভ কসমেটিকস (প্রা.) লিমিটেড -পাকিস্তান, নুর হারবাল কসমেটিকস (প্রা.) লিমিটেড-পাকিস্তান, নুর গোল্ড কসমেটিকস (প্রা.) লিমিটেড-পাকিস্তান, গোল্ডেন পার্ল- পাকিস্তান, হোয়াইট পার্ল কসমেটিকস ইন্টারন্যাশনাল- পাকিস্তান, পুনিয়া ব্রাদার্স (প্রা.) লিমিটেড-পাকিস্তান, লওয়া ইন্টারন্যাশনাল- পাকিস্তান, লাইফ কসমেটিক- পাকিস্তান, শাহিন কসমেটিকস (প্রা.) লিমিটেড-পাকিস্তান, গুয়াংজু টাটা বায়ো টেকনোলজি লিমিটেড-চায়না, ব্রান্ড 4k Plus- নামবিহীন প্রতিষ্ঠান, আনিয়া কসমেটিকস-পাকিস্তান, গোল্ড কসমেটিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড-নাটোর, বাংলাদেশ।

বিএসটিআই জানায়, ক্ষতিকর মার্কারি ও হাইড্রোকুইনোনযুক্ত ত্বক ফর্সাকারী স্কিন ক্রিম উৎপাদন, আমদানি ও বাজারজাতকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত বিএসটিআই’র মোবাইল কোর্ট ও সার্ভিল্যাপ কার্যক্রম অব্যাহত আছে। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের পণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাত করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হলো এবং ভোক্তা সাধারণকে এ ধরনের পণ্য ক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে।