ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৮:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাবনায় চলন্ত ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ১৫ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

পাবনার সাঁথিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় নিলুফা খাতুন (৫২) নামে গৃহবধূ মারা গেছেন। তিনি সাঁথিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের শহিদ আলীর স্ত্রী। শুক্রবার সকালের দিকে বিষ্ণুপুর পূর্বপাড়া মাঠের উপর দিয়ে যাওয়া রেল লাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে নিলুফা খাতুন তার স্বামী শহিদ আলীর জন্য রেললাইনের পাশ দিয়ে হেঁটে খাবার নিয়ে যাচ্ছিলেন। তার স্বামী রেললাইনের পাশেই কাজ করছিলেন। তিনি রেললাইন পার হওয়ার সময় ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করছিল। ট্রেনের চালক হুইসেল দিলেও নিলুফা কানে কম শোনার কারণে বুঝতে পাননি। পরে ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই শাহাদত হোসেন শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনছুর আলমসহ নিহতের স্বজনদের সাথে তার কথা হয়। সবাই জানান, ওই গৃহবধূ কানে কম শুনতেন। কারো কোন অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।