হিলারির সিদ্ধান্ত
প্রকাশিত : ০১:১১ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৪ শনিবার | আপডেট: ০১:১৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৪ শনিবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ২০১৬ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন কি না—এ সিদ্ধান্ত নেবেন আগামী বছরের শুরুতে। গতকাল শুক্রবার মেক্সিকো সিটিতে কয়েক হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। হিলারি বলেন, পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁর অবস্থান অনুকূল হলে নির্বাচনে অংশ নেওয়া উচিত। তিনি আরও বলেন, তাঁকে লক্ষ্য অর্জনের এবং এ অর্জনে রাজনৈতিকভাবে কী করতে হবে এ ব্যাপারে পরিষ্কার হতে হবে।
০৬.০৯.২০১৪ 