ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩০:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মির্জাপুরে বাসচাপায় মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০০ পিএম, ১৬ জুলাই ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই দুই পথচারী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিশু নিহত হয়। আহত অবস্থায় মাকে কুমুদিনী হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, মা-মেয়ে নিহতের ঘটনার স্থানীয়দের সঙ্গে আলোচনা চলছে। খুব দ্রুতই এ মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হবে।