ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩০:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যশোরে নিজেদের ট্রাকের চাপায় ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২০ এএম, ১৭ জুলাই ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরে নিজেদের ট্রাকের নিচে চাপা পড়ে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন- যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট সরদারপাড়া গ্রামের কামাল হোসেনের মেয়ে তায়িবা (০৪) এবং কামাল হোসেনের ভাই জামাল হোসেনের ছেলে আবু হুরাইয়া (০২)।

রোববার সকাল ৭টার দিকে উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে কামাল হোসেন ট্রাক নিয়ে কাজে বের হওয়ার উদ্দেশে ব্যাক গিয়ারে দিয়ে বাড়ি সংলগ্ন রাস্তায় উঠার চেষ্টা করছিলেন। এ সময় তায়িবা ও আবু হুরাইয়া খেলার ছলে ট্রাকের পেছনে চলে যায় এবং নিচে চাপা পড়ে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হয়। কামাল ট্রাক থেকে নেমে দেখেন, দুই শিশু ট্রাকের নিচে চাপা পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বাড়িতেই আছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।