ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ০:২৭:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হজ শেষে দেশে ফিরেছেন ১২৩০৬ হাজী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সোমবার (১৮ এপ্রিল) রাত ২টা পর্যন্ত ১২ হাজার ৩০৬ জন হাজী পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৩টি, সৌদি এয়ারলাইন্সের ১৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে দেশে ফিরেছেন তারা।

চলতি মাসের ৮ জুলাই অনুষ্ঠিত হয় পবিত্র হজ। এ বছর বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইনটি।

এছাড়াও সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।

গত ১৪ জুলাই হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে।