ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৪:৪৫:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:১৯ এএম, ২৬ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ১১:৩৩ এএম, ২৬ মার্চ ২০১৮ সোমবার

আজ সোমবার আমাদের মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শন করছে। বাংলাদেশের স্বাধীনতা দিবসকে শ্রদ্ধা জানাতে লাল-সবুজের পতাকা ডুডল হোম পেজে প্রদর্শন করছে গুগল।

 

এতে দেখা যাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বাতাসে জ্বলজ্বল করে উড়ছে। পেছনে আমাদের চীরন্তন অাকাশী আকাশ আর নীল সমুদ্র দেখা যাচ্ছে। বাংলাদেশের সবুজ ভূপ্রকৃতি আর সাদা রঙে গুগল লেখা দেখাচ্ছে।

 

গুগল তাদের ডুডল পেজে লিখেছে, ৪৭ বছর আগে আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। একটি জাতির জন্ম হয়। আজ বাংলাদেশের মানুষ ঐতিহাসিক দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করবে। দিনটিকে স্মরণ করতে গুগল ডুডল প্রকাশ করেছে। ডুডলে বাংলাদেশের মাটিতে গর্বের পতাকা পতপত করে উড়ছে, সে বিষয়টি তুলে ধরা হয়েছে।

 

বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের হোম পেজে বিশেষ লোগো ফুটিয়ে তোলে, যা ডুডল হিসেবে পরিচিত। এর আগে বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে এ ধরনের ডুডল প্রকাশ করে গুগল। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ নিয়ে তৃতীয়বারের মতো ডুডল প্রকাশ করল গুগল।