রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৫ পিএম, ২০ জুলাই ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এ স্লোগানে রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলা শেষ হবে আগামী ২৭ জুলাই।
রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে বুধবার সকাল ১০টায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এর আগে বৃক্ষমেলা উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে সচেতনতা মূলক র্যালী অনুষ্ঠিত হয়।
টিকিটবিহীন এই মেলা সকলের জন্য উন্মুক্ত।
