চিরনিদ্রায় শায়িত এডিসি লাবনী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২২ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মাগুরার শ্রীপুর উপজেলায় নানাবাড়িতে ‘গলায় ফাঁস নেয়া’ খুলনা মহানগর পুলিশের এডিসি লাবনী আক্তারের দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে একই উপজেলার রালিদহ গ্রামের নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে ৩৬ বছর বয়সী এ পুলিশ কর্মকর্তাকে দাফন করা হয়।
লাবনীর ছোট ভাই হাসনাতুল আজম প্রিন্স বলেন, ময়নাতদন্ত শেষে লাবনীর লাশ প্রথমে সন্ধ্যা সাড়ে সাতটায় সারঙ্গদিয়া গ্রামে নেয়া হয়।
সেখানে গোসল শেষে রাত ৮টায় বরালিদহ গ্রামে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০টায় বরালিদহ গ্রামে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।
