ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৪:৪৪:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১ মার্চ থেকে সংবাদ কর্মীদের মহার্ঘ্য ভাতা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:০৬ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:১৬ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারিদের জন্য ৪৫ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছে ৯ম ওয়েজ বোর্ড। মন্ত্রণালয় সূত্রে আজ মঙ্গলবার এ খবর জানা গেছে।


ওয়েজ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হকের সভাপতিত্বে গত ২১ মার্চ অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ১ মার্চ ২০১৮ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।


বোর্ডের এক পত্রে মূল বেতনের বিপরীতে ৪৫ ভাগ ডিএ প্রদানের সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি নিদের্শ প্রদান করা হয়।

 

সূত্র : বাসস