ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৭:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ফিরেছেন ৩২ হাজার ৯১৫ হাজি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ২ হাজার ১৩৩ জন। এ নিয়ে মোট ৩২ হাজার ৯১৫ জন হাজি দেশে এসেছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এবার হজে গিয়ে এ নিয়ে ২৩ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও সাতজন নারী।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত মোট ৯০টি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪০টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে পাঁচটি। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্সের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।