ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫১:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারায়ণগঞ্জে আজ গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ৩০ জুলাই ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইনে জরুরি মেরামতের জন্য বিভিন্ন এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তি জানিয়েছে, শনিবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জের শিয়াচর, কুতুবপুর, গোদানাইল, পঞ্চবটি, ফতুল্লার পোস্ট অফিস থেকে ওয়াব্দারপু এলাকা পর্যন্ত রাস্তার দুপাশেই সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ অল্প থাকতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।