ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:৩৪:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মারা গেলেন ভারতিয় কো-পাইলট পেনি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ১১:২৪ এএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

থামল উড়ান। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন হেলিকপ্টার দুর্ঘটনায় আহত ভারতিয় কোস্ট গার্ডের কো-পাইলট পেনি চৌধুরির। গত ১০ মার্চ হেলিকপ্টার বিধ্বস্ত হলে আহত হন তিনি। এরপর ১৭ দিন ধরে টানা চলছিল লড়াই। মঙ্গলবার মৃত্যু হয় তার।

 

গত ১০ মার্চ ওই দুর্ঘটনা ঘটে আলিবগ থেকে ১১ কিলোমিটার দূরে। এরপরই ওই হেলিকপ্টারে থাকা চার সদস্যকে এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কো-পাইলট পেনি চৌধুরির গুরুতর আঘাত লাগে। একটি সার্জারিও করতে হয়। এরপর থেকে কোলাবায় আইএনএইচএস অশ্বিনী হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন তিনি। মঙ্গলবার মৃত্যু হয় তার।

 

এছাড়া ওই হেলিকপ্টারে ছিলেন পাইলট ডেপুটি কমান্ডান্ট বলবিন্দর সিং ও দুই ক্রু মেম্বার সন্দীপ ও বলজিৎ।

 

হরিয়ানার কারনালের বাসিন্দা ছিলেন পেনি চৌধুরি। ২০১৩-র ডিসেম্বরে কোস্ট গার্ডে যোগ দেন তিনি। ৫৫৫ ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা তার ঝুলিতে। বুদ্ধিমত্তা ও ব্যবহারে সকলের প্রিয়পাত্রী ছিলেন পেনি। উপস্থিত বুদ্ধির জোরেই হেলিকপ্টারে থাকা অন্যান্য সদস্যদের বাঁচিয়ে দিয়েছেন এই অফিসার।