‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেল বাংলাদেশ
বাসস
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:০৫ এএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
তুরস্কে প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ দেয়া হয়েছে। অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ এই পেয়েছে।
সোমবার তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার হাতে একটি পুরস্কার হিসেবে ক্রেস্ট ও চিঠি তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. ফাতিহ এরবাকান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
সূত্র: বাসস
