ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৪:৪৪:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সন্ত্রাস নিয়ে যুক্তরাষ্ট্রকে আক্রমণ তসলিমার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৪৩ এএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪২ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

 

সন্ত্রাস ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলেন তসলিমা নাসরিন। হোয়াইট হাউস পরোক্ষভাবে সন্ত্রাসে মদত যোগাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

 

বিশ্বে সন্ত্রাসের পিছনে অন্যতম বড় অবদান রয়েছে পাকিস্তানের। বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এবং সন্ত্রাসের সঙ্গে পাক যোগ দেখা গিয়েছে বহুবার। জঙ্গি উৎপাদনের কারখানা বলেও কটাক্ষ করা হয় ভারতের এই রাষ্ট্রকে।



দীর্ঘদিন ধরে পাকিস্তানকে আর্থিক সাহায্য দিয়ে চলেছে আমেরিকা। সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশানা করেছেন তসলিমা। তার মতে, “মার্কিন যুক্তরাষ্ট্র গত ১৫ বছরে পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করেছে।” অবিলম্বে এই আর্থিক সাহায্য বন্ধ হওয়া দরকার বলে দাবি করেছেন তিনি।

 

তিনি বলেন, “পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করার সময় হয়েছে আমেরিকার।” একইসঙ্গে পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর বলেও কটাক্ষ করেছেন লেখিক। তার কথায়, “পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে না। সন্ত্রাসের জন্ম দেয়।”

 

বুধবার রাতে নিজের এই অভিমত ট্যুইটারে শেয়ার করেছেন ভারতে প্রবাসী বাংলাদেশী লেখক তসলিমা নাসরিন।