ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২০:০৮:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বীরাঙ্গনা আছিয়া খাতুনের ইন্তেকাল

প্রকাশিত : ১০:৩০ এএম, ৪ নভেম্বর ২০১৪ মঙ্গলবার | আপডেট: ১০:৩০ এএম, ৪ নভেম্বর ২০১৪ মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, (সিরাজগঞ্জ) : মুক্তিযুদ্ধাকালীন সিরাজগঞ্জের বীরাঙ্গনা আছিয়া খাতুন সোমবার রাত ২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি শহরের নতুন ভাঙ্গাবাড়ি এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য আত্মীয় ও গুনগ্রাহী রেখে গেছেন। আছিয়া খাতুনের একমাত্র মেয়ে মরিয়ম খাতুন জানান, তার মা দীর্ঘদিন যাবত পক্ষাঘাতগ্রস্থ ছিলেন। আজ মঙ্গলবার বাদ জোহর রহমতগঞ্জ কবরস্থানে জানাজাা শেষে তাকে দাফন করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহ্ উদ্দিন জানান, বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার মর্যাদা দেয়ার সরকারী সিদ্বান্ত হলেও গেজেট চূড়ান্ত না হওয়ায় তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া যাচ্ছে না। ০৪.১১.২০১৪