ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১:০৭:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গুগল ম্যাপসের ভুলে দুর্ঘটনার শিকার নারী চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ১০ আগস্ট ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গুগল ম্যাপস অ্যাপের ভুলের কারণে সম্প্রতি ভারতের কেরালার এক পরিবার মৃত্যুর মুখে পড়তে যাচ্ছিল। আর এই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে অ্যাপটিকে।

ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে প্রাইভেট কার চালিয়ে বাড়িতে ফিরছিলেন সোনিয়া নামের এক চিকিৎসক। তিনি এরনাকুলম থেকে কুমবানাদে নিজের বাড়িতে ফিরছিলেন। সঙ্গে ছিল তিন মাসের শিশুকন্যা, মা সোসামমা ও আত্মীয় আনিস। কিন্তু পথ হারিয়ে ফেলায় সাহায্য নেন গুগল ম্যাপ অ্যাপসের। আর এতেই বাধে বিপত্তি। গুগল ম্যাপসের দেখানো পথে চলতে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে একটি খালে পড়ে যায় গাড়িটি।

সোনিয়ার গাড়িতে বিপৎকালীন অ্যালার্মের ব্যবস্থা ছিল। পানিতে পড়ামাত্রই অ্যালার্ম ব্যবহার করেন তিনি। আর এতেই ছুটে আসেন স্থানীয় মানুষ। পানির টানে ভেসে যাচ্ছিল গাড়িটি। ঘটনাস্থলের প্রায় ৩০০ মিটার দূরে কোনো রকমে দড়ি ছুড়ে উদ্ধার করা হয় প্রাইভেটকারের যাত্রীদের।