ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৪:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছুটির দিনে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ এএম, ১২ আগস্ট ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছুটির দিনে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার সকালে তিনি গণভবন থেকে রওনা হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সোয়া নয়টা) তিনি ফরিদপুরের ভাঙ্গা পার হচ্ছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, এটি প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সফর।

পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর গত ৪ জুলাই সড়কপথে পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী যান টুঙ্গিপাড়ায়। সেখানে জাতির পিতার মাজার জিয়ারত করেন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন।