পাকিস্তানের সোয়াতে মালালা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৪৫ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ০১:৩৪ পিএম, ২ এপ্রিল ২০১৮ সোমবার
শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই আজ শনিবার দেশটির সোয়াত উপত্যকায় গেছেন। প্রায় ছয় বছর আগে এখানে তালেবান হামলার শিকার হওয়ার পর এই প্রথমবারের মতো তিনি এ অঞ্চলে গেলেন। সোয়াত উপত্যকা তার জন্মস্থান। খবর এএফপি’র।
এএফপি’র প্রতিবেদক জানান, মালালার সঙ্গে তার বাবা-মা ও দুই ভাইয়ের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরাও রয়েছেন।
