ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১৩ এএম, ১৪ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
ফেসবুকে প্রেম করে নাটোরের ছাত্র মামুনকে বিয়ে করা খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহারের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ আগস্ট) সকালে নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
ফেসবুকে ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহবন্ধনে আবন্ধ হন।
