ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৬:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাড়ে ১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৯ এএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকার সাড়ে ১১ ঘন্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুতর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ের পশ্চিম জোনের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কুদরত ই খোদা আরটিভি নিউজকে জানিয়েছেন, লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে সোমবার (১৫ আগস্ট) সকাল আটটার দিকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে রাত ৯ টায় পঞ্চগড়ের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে ওই কমিটি।