ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২১:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উত্তরায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

উত্তরার জসীমউদ্‌দীন সড়কে ক্রেন ছিঁড়ে গার্ডার পড়ে প্রাইভেটকারের চার যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ আগস্ট) রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় ঘটনাস্থলেই একটি প্রাইভেটকারের চার যাত্রী নিহত এবং দুইজন আহত‌ হন।

এ সময় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।