রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরাও পারবো: প্রধানমন্ত্রী
বাসস
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারবো না, আমরাও রাশিয়া থেকে তেল আনতে পারবো। মূল্যস্ফীতির কারণে নিম্নআয়ের মানুষের কষ্ট হচ্ছে। মূল্যস্ফীতির জন্য জ্বালানি তেল দায়ী। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।
আজকের বৈঠকে জ্বালানি তেল কেনার বিষয়ে নানা ধরনের পথ বের করতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রয়োজন হলে রুশ মুদ্রা রুবলে জ্বালানি তেল কেনার বিষয়টি প্রধানমন্ত্রী দেখতে বলেছেন বলে জানান মন্ত্রী।
