ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫০:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীকে বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ইন্দিরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী  ফজিলাতুন নেছা ইন্দিরা বলেছেন, বাংলাদেশ নারী  উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল। সুতরাং নারীকে বাদ দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাল্যবিয়ে প্রতিরোধে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় ইউএসএআইডি উজ্জীবন এসবিসিসি প্রকল্পের উদ্যোগে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের এবং দাতা সংস্থার প্রতিনিধিদেরকে অবহিতকরণ এবং ১০ লাখ মানুষের গণস্বাক্ষর প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সাল নাগাদ কর্মস্থলে নারীর কর্মসংস্থান ফিফটি-ফিফটি উন্নীত করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০৪১ সালের মধ্যে বাল্য বিয়ের হার শূন্যতে নিয়ে আসার ঘোষণা দিয়ে তিনি বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক সমস্যা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ইউএসএআইডি’র ডেপুটি পরিচালক মিরান্ডা বেকম্যান, ইউএসএআইডির মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনস, এমপি সেলিমা আহমাদ ও মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভিন। এতে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের প্রকল্প প্রধান ড. ফয়সাল মাহমুদ। প্রকল্পের সহকারী প্রধান ড. জিনাত সুলতানা বাংলাদেশে বাল্যবিবাহ পরিস্থিতি সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর স্টিভেনস বাংলাদেশের কিশোর-কিশোরী, মা-বাবা, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং নীতি নির্ধারকদের দ্বারা স্বাক্ষরিত ১০ লাখ অঙ্গীকারের তাৎপর্য তুলে ধরেন।