চন্দ্রায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ১২:০২ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই জন।
সোমবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা সর্ম্পকে মা-ছেলে। মায়ের বয়স আনুমানিক ৪০ এবং ছেলের ৪ বছর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালনা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে অটোভ্যানে করে চার যাত্রী চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে ভ্যানটি ওয়ালটন কারখানার ২ নম্বর গেটের সামনে পৌঁছালে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার এবং বাসটি আটক করে।
