কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:২২ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রুমা বেগম (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের গজারিয়া কাজী বাড়ির সৌদিপ্রবাসী ইউসুফ মিয়ার স্ত্রী।
এ ঘটনায় কমপক্ষে আরও তিনজন আহত হয়েছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
জানা গেছে, সোমবার দুপুরে ঘরের আর্থিং রডের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুমা বেগম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কমপক্ষে আরও ৩ জন আহত হয়েছে। তারা হলেন, একই বাড়ির ইসমাইল হোসেনের স্ত্রী হালিমা বেগম (৪৫), আবুল কালামের স্ত্রী হাসিনা বেগম (৫০) ও জয়নাল আবেদীনের মেয়ে আইরিন আক্তার (১৫)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনীর একটি হাসপাতালে নিয়ে যান।
পারিবারিক ও স্থানীয় সৃত্রে জানা যায় প্রবাসী ইউসুফ মিয়ার পুরনো মিটার খুলে নতুন মিটার লাগানো হয়। তবে পুরাতন আর্থিং রডটি অরক্ষিত ছিলো।
চৌদ্দগ্রাম পল্লী বিদ্যুতের ডিজিএম মনোয়ারুল ইসলাম বলেন, আর্থিং রডের কাজ ইলেক্ট্রেশিয়ানরা করে। তবে ঘটনাটি বেদনাদায়ক।
এ বিষয়ে গুনবতী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএমের মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।
