ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:১৭:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পরীক্ষার হলে বিয়ের পরামর্শ, ক্ষুদ্ধ ছাত্রীদের হল ত্যাগ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:০১ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:০০ এএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার

এইচএসসি পরীক্ষার হলে বাংলা পরীক্ষা চলাকালীন ছাত্রীরা অতিরিক্ত কাগজ চাইলে ডিউটি শিক্ষক অতিরিক্ত পাতা না দিয়ে ছাত্রীদের বিয়ে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে কান্নাকাটি করে অনেক ছাত্রী হল থেকে বের হয়ে যান। সোমবার কুড়িগ্রামের চিলমারী ডিগ্রী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, বাংলা পরীক্ষা চলাকালীন ছাত্রীরা অতিরিক্ত কাগজ চায়। এ সময় পরীক্ষক আরাতুজ্জামান ও কবিরুল ইসলাম কবীর অতিরিক্ত পাতা না দিয়ে ছাত্রীদের পরীক্ষা না দিয়ে বরং বিয়ে করে ফেলাতে বলেন। 

 

এ ধরনের কটুক্তিতে ক্ষুদ্ধ হয়ে ছাত্রীরা হলেই কান্নাকাটি শুরু করে দেয়। পরীক্ষা শেষ না করে ছাত্রীরা বের হয়ে যান। এ সময় কেন্দ্রের সুপারভাইজার আব্দুল হাই বিষয়টি সুরাহা করার আশ্বাসে দিয়ে পরীক্ষার্থীদের আবার হলে ফেরত পাঠান।

 

পরীক্ষা শেষে অভিভাবকরা বিষয়টি জানতে পেরে বিক্ষাভ করেন। এ সময় কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিব আব্দুল হাকিম ঘটনার সুষ্ঠ সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

 

ঘটনার সত্যতা স্বীকার করে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মুরাদ হাসান বেগ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।