ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৫:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকায় ফির‌লেন রাষ্ট্রপ‌তি

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১১ এএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নি‌জের জেলা কি‌শোরগ‌ঞ্জে চার‌ দি‌নের সরকা‌রি সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ।বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় হেলিকপ্টারযোগে মিঠামইন থে‌কে ঢাকায় ফেরেন তিনি।

রাষ্ট্রপ‌তি জেলার মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় উপজেলার চলমান কিছু উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবিদের সাথে মতবিনিময় করতে গত ২২ আগস্ট মিঠামইনে যান।

সফরের শেষ দিনে ঢাকা ফেরার আগে রাষ্ট্রপতি সরকারি কর্মকর্তাদের জন্য নবনির্বিত মিঠামইন উপজেলা অফিসারস ডরমেটরি ভবন উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।

এর আগে রাষ্ট্রপতি তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। তিনি ঘোড়াওত্রা নদীর উপর নির্মাণাধীন ব্রীজের নির্মাণ কাজের অগ্রগতি ও পরিদর্শন করেন।

এ দিকে বাদ আসর রাষ্ট্রপতি হামিদ মিঠামইনের কামালপুরে তার পিতা হাজী মো. তায়েব উদ্দিন এবং মাতা তমিজা খাতুনের কবর জিয়ারত করেন। এ সময় তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সূত্র : বাসস