ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৪:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশালে তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে নগরীর ত্রিশ গোডাউন ও বধ্যভূমি সংলগ্ন কীর্তনখোলা নদীর তীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাওছার আহম্মেদ বরিশাল জেলা পুলিশের একজন সদস্য। তিনি বরগুনা সদর উপজেলার আমড়াঝুরি গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল করীম জানান, জেলা পুলিশের সদস্য কাওছার আহম্মেদ গেল জানুয়ারিতে পরিবার নিয়ে বরিশাল নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে দক্ষিণ আলেকান্দায় ওই তরুণীর বাবার বাড়িতে ভাড়া ওঠেন। এর পর থেকেই তিনি ওই তরুণীকে নানাভাবে ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ভুক্তভোগীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করা হয়েছে।