বরেণ্য শিল্পী ফিরোজা বেগম গুরুতর অসুস্থ
প্রকাশিত : ০১:৩২ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৪ সোমবার | আপডেট: ০১:৩২ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৪ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: নজরুলসংগীতের বরেণ্য শিল্পী ফিরোজা বেগম অনেকদিন যাবত অসুস্থ হয়ে দিন কাটাচ্ছিলেন। গত ৫ সেপ্টেম্বর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর অবস্থা সংকটাপন্ন দেখা দিলে তাকে ৭ সেপ্টেম্বর নিবিড় পরিচর্চাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তার শরীরে জন্ডিস ধরা পড়েছে। পাশাপাশি হৃদযন্ত্র, কিডনি ও যকৃত স্বাভাবিকভাবে কাজ করছে না। সকালে হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ায় পেসমেকার স্থাপন করা হয়। বিকেলের মধ্যে কিডনি ডায়ালাইসিস করা জরুরি। তবে হৃদ কম্পন স্বাভাবিক না হলে ডায়ালাইসিস করা সম্ভব হবে না।
তার চিকিৎসার দায়িত্বে আছেন ড. কৃষ্ণ মোহন সাহু ও মুজিবুর রহমান।
তার দুই ছেলে শাফিন আহমেদ ও হামিন আহমেদ মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
০৮.০৯.২০১৪ 