ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:৩২:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইউটিউব সদর দপ্তরে গুলি, নারী হামলাকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ১১:০১ এএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইউটিউবের সদর দপ্তরে একজন নারী বন্দুকধারী হামলা চালিয়েছে। পরে ওই নারী বন্দুকধারীকে নিহত অবস্থায় পাওয়া গেছে। সে নিজের গুলিতেই মারা গেছে বলে জানায় পুলিশ।


সূত্র মতে, গুলিতে অন্তত তিনজন আহত হয়েছে। এদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত অবস্থায় বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।

 

জানা গেছে, সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করে গোলাগুলির শব্দ শোনার পর কর্মীরা দ্বিগ্বিদিক পালাতে শুরু করে। এরপর পুলিশ সদর দপ্তরের চারদিকে অবস্থান নেয়।



ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, ইউটিউব কার্যালয়ে গোলাগুলির খবর পেয়ে তারা একটি তদন্ত শুরু করেছে।

 


স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা গেছে, অনেকে বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছে। ইউটিউবের কার্যালয়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।



ইউটিউবের এই কার্যালয়ে প্রায় ১৭০০ কর্মী কাজ করে।

 

সূত্র : বিবিসি বাংলা