ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:১৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খুলনায় বাসচাপায় মেয়ে নিহত, মা আহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:৫৯ এএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার

খুলনায়র খালিশপুরে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় মেয়ে তন্নি নামে একটি শিশু (৫) নিহত হয়েছে। তার মা শিমুল আক্তার (৩৫) গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকালে নগরীর খালিশপুরের আলমনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

খালিশপুর থানার উপ-পরিদর্শক হালিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে নগরীর খালিশপুর থেকে বরিশালগামী বিআরটিসির একটি বাস মা-মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে তন্নির মৃত্যু হয়। মা শিমুল আক্তার গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকার মুদি দোকান থেকে মালামাল কিনে মেয়েকে নিয়ে রাস্তাপার হচ্ছিলেন শিমুল আক্তার। প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক দুলাল মিয়ার স্ত্রী তিনি। এসময় বরিশালগামী বিআরটিসি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। উত্তেজিত এলাকাবাসী বিআরটিসির পরবর্তী ঢাকাগামী বাস ভাঙচুর করে।

জানা গেছে, নিহতদের বাসা এলাকার পোড়ামসজিদের পাশে।