ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৮:৩৮:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাল্যবিবাহ ধর্ষণের চেয়ে ভয়াবহ

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৪ সোমবার | আপডেট: ০১:৩৮ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৪ সোমবার

imagesডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: বাল্যবিবাহকে ধর্ষণের চেয়ে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছেন দিল্লির একটি আদালত। বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করতে হবে উল্লেখ করে বাল্যবিবাহের শিকার শিশুর মা-বাবার বিরুদ্ধে মামলা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে একটি মেয়েশিশুর মা-বাবার করা মামলার শুনানির সময় আদালত এই নির্দেশ দেন। আদালত বলেন, যৌতুক দেওয়া ও নেওয়া আইনত দণ্ডণীয় অপরাধ। আদালত একই সঙ্গে মেয়েশিশুটির মা-বাবাকে বলেন, মেয়েকে বাল্যবিবাহ দিয়ে তাঁরা ‘সাংঘাতিক অপরাধ’ করেছেন। পিটিআই। ০৮.০৯.২০১৪