ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাজীপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী ঈমান আলী (৩৬) ও স্ত্রী মিনজু আক্তারের (১৯) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রাম থেকে উদ্ধার করা দু’টি মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক।

ঈমান আলী উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে ও মিনজু আক্তার একই ওয়ার্ডের জুগুলী গ্রামের আব্দুল মজিদের মেয়ে। 

এসআই মো. মাজহারুল হক জানান, ঈমান আলী ও তার স্ত্রী মিনজু আক্তার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পরে। সকালে বাড়ির লোকজন তাদেরকে ঘরের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক শাড়িতে ঝুলন্ত স্বামী-স্ত্রী’র মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় তারা দু’জনে আত্মহত্যা করেছে। তবে ঠিক কী কারণে এ আত্মহত্যা করেছে ,তা জানাতে পারেনি পুলিশ।