ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫২:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২০০ মুক্তিযোদ্ধার উত্তরাধিকারের হাতে বৃত্তি দিবেন প্রধানমন্ত্রী

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০১ এএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ভারত সফরে তিনি দেশটির ২০০ মুক্তিযুদ্ধার উত্তরাধিকারের হাতে বৃত্তি তুলে দিবেন।

বৃহস্পতিবার ( ১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভারত সফরে প্রধানমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে সরকারের বেশ কয়েকজন দায়িত্বশীল মন্ত্রী, উপদেষ্টা, সচিব এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এছাড়া ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন।
 
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাগত জানাবেন এবং তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হবে। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। তিনি ভারতের উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখরের সঙ্গেও সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।
একই দিনে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং তার সম্মানে  আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা নয়াদিল্লিতে সৌজন্য সাক্ষাত করবেন।

এ সফরে রাষ্ট্রীয় সফরের সময় বেশ কয়েকটি চুক্তি এবং এমওইউ স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) আয়োজিত একটি ব্যবসায়িক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 

পরবর্তীতে তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ ও গুরুতর আহত ভারতীয় সশস্ত্র বাহিনীর ২০০ জন সদস্যের বংশধরদের জন্য বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ মুজিব বৃত্তি প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।

সফর শেষে প্রধানমন্ত্রীর ৮ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার আগে ২০১৯ সালে সর্বশেষ দেশটিতে সফর করেছিলেন। 

এই সফর বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই তাৎপর্যপূর্ণ।কারণ এটি দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।