ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:১৭:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উন্নয়ন হচ্ছে কিনা জনগণের জানার অধিকার আছে : আইভি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:০২ পিএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ১১:২৯ পিএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়ৎ আইভী বলেছেন, ‘সিটির উন্নয়ন জনগণের জন্য। এ উন্নয়ন সঠিকভাবে হচ্ছে কিনা তাও জনগণের খোঁজ নেয়ার অধিকার আছে। তাই ঠিকাদারদের অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করলে জনগণেকে তা প্রতিহত করতে হবে।’

আজ বুধবার সিদ্ধিরগঞ্জে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করতে এসে আইভী এসব কথা বলেন।

এসময় মেয়র আইভী নাসিক ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ি, বৌবাজার, সৈদয়পাড়া ক্যানেলপাড়, শান্তিনগর ক্যানেলপাড়, ধুনকুন্ডা এলাকায় ৫৮ কোটি টাকার চলামান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এসময় এলাকার বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মেয়রকে অবহিত করেন এলাকাবাসী।

মেয়র আইভীর সঙ্গে এসময় আরও  উপস্থিত ছিলেন- নাসিক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, নারায়ণগঞ্জ শহর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, নাসিকের উপ-সহকারী প্রকৌশলী মোস্তফিজুর রহমান প্রমুখ।